শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, মার্কিন কংগ্রেসে বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markin-cআওয়ার ইসলাম: পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে বিল পেশ হল মার্কিন কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো এক বিবৃতি দিয়ে বলেছেন, এখন সময় এসেছে পাকিস্তানকে জবাব দেওয়ার। সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান। সেই প্রেক্ষিতেই পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার সময় এসে গেছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান স্টেট স্পন্সর অফ টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট (এইচআর ৬০৬৯) মার্কিন কংগ্রেসে প্রবর্তন করেছেন রিপাবলিকান পার্টির প্রতিনিধি টেড পো। পো তার বিবৃতিতে ইসলামাবাদকে সরাসরি আক্রমণ করে বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকার শত্রুদের বিভিন্নভাবে মদত দিয়ে চলেছে। ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আশ্রয় দেওয়া থেকে হাক্কানি চক্রে সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ যোগাযোগ সব বিষয়ই উল্লেখ করেছেন তিনি।

এই বিল পেশের ৯০ দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিপোর্ট দিতে হবে। রিপোর্টে ওবামাকে উল্লেখ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মনোভাব নিয়ে। এই রিপোর্ট পেশের তিরিশ দিন পর ফের মার্কিন কংগ্রেসের সেক্রেটারিকে আরেকটি রিপোর্ট পেশ করতে হবে। সেখানে বলতে হবে কেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। আর যদি না করা হয়, তাহলে বলতে হবে, কেন আইনগত ভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা গেল না।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মার্কিন বিদেশ সচিব জন কেরি বলেন, পাকিস্তানের মাটি জঙ্গিরা স্বর্গরাজ্য হিসাবে ব্যাবহার করছে৷ অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন৷

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ