মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার

সিলেটের শায়েখ আবদুশ শহীদের জন্য দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shaekh-abdush_shahidইমদাদুল হক: সিলেটের প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সহ-সভাপতি, জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন ওসমানীনগর এর মুহতামিম, শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী (৭০) অসুস্থ হয়ে সপ্তাহখানেক আগে থেকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ড বসে আজ রাতে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

সহজ-সরল প্রকৃতির এমনীষী সাদাসিধে জীবনযাপনে অভ্যস্থ। তিনি সিলেটের প্রায় সবক'টি টাইটেল মাদরাসার শূরা সদস্য। আধ্যাত্মিক জগতে রয়েছে তাঁর বেশ সুখ্যাতি। একজন খোদাভীরু সুবক্তা হিসেবে সিলেট বিভাগে তিনি সুপরিচিত।

সিলেট শহরস্থ নয়াসড়ক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ তাঁর বাবার সুস্থতার জন্যে মুসলিম উম্মাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ