শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে হবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chif-of-armyআওয়ার ইসলাম : বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের মেয়াদ আগামী নভেম্বরে শেষ হচ্ছে। তিনি তার মেয়াদ বাড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ভারতের সাথে সাম্প্রতিক তীব্র উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নতুন সেনাপ্রধান পদে কাকে বসানো যায় এ নিয়ে ভাবতে হচ্ছে।

পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, সিনিয়র জেনারেলদের মধ্যে বর্তমানে লে. জেনারেল জাভেদ ইকবাল রামদেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সবচেয়ে আস্থাভাজন। তিনি আফগান সীমান্তের কাছে থাকা সোয়াত ভ্যালিতে উগ্রপন্থীদের দমনে বেশ সাফল্য পেয়েছেন। এছাড়া চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল জুবায়ের হায়াত, মুলতানের কমান্ডিং অফিসার লে. জেনারেল ইশফাক নাদিম আহমদ, সেনাবাহিনরি প্রশিক্ষণ ও মূল্যায়ন শাখার প্রধান লে. জেনারেল কামার জাভেদ বাজওয়ার নামও আলোচিত হচ্ছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ