সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে বেফাকের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befakআওয়ার ইসলাম : শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)। বেফাকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অতিদ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে কওমী মাদরাসাগুলোর বক্তব্য তুলে ধরবে।
আজ দুপুরে হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বেফাকের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছে।
বেফাকের প্রতিনিধিদলে থাকবেন : ১, হজরত মাওলানা আশরাফ আলী  ২, হজরত মাওলানা আনোয়ার শাহ  ৩, হজরত মাওলানা আব্দুল জব্বার ৪, মাওলানা আব্দুল কুদ্দুস  ৫, মাওলানা নূরুল ইসলাম  ৬, মাওলানা সাজিদুর রহমান  ৭, মাওলানা মাহফুজুল হক ।
এ ছাড়া আগামী ৩ অক্টোবর সোমবার সকাল ১০টায় হাটহাজারী মাদরাসায় দেশের সকল কওমী মাদরাাসা বোর্ড কর্তৃপক্ষের দায়িত্বশীলগণকে নিয়ে আল্লামা শাহ আহমদ শফী সাহেব দাঃবাঃ এর বৈঠক করারও সিদ্ধান্ত হয় আজকের বৈঠকে।
কওমি মাদরাসা সনদের স্বীকৃতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত নয় সদস্য বিশিষ্ট কমিটির প্রতিক্রিয়ায় ও নিজেদের সিদ্ধান্ত জানান দিতে হাটহাজারী মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর গুরুত্বপপুর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ