সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

মুন্সিগঞ্জ জেলা যুব আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20161013_232529_832

আওয়ার ইসলাম: ইসলামী যুব আন্দোলনের দেশব্যাপী কমিটি গঠন কার্যক্রম শুরু হয়ছে। মুন্সিগঞ্জ জেলা কমিটি গঠনের মাধ্যমে আজ এ কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে আজ বেলা ৩টায় শহরের সিপাহীপাড়াস্থ আইএবি কার্যালয়ে জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফীর সভপতিত্বে কমিটি গঠন সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলয়মী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আল আমিন খলিফা ও মাওলানা আল আমীন ইশতিয়াক, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসেন, বামুক সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ।
সভায় গাজী রফিকুল ইসলামকে আহবায়ক, মুফতি সানাউল্লাহ কাসেমীকে যুগ্ম আহবায়ক ও হাফেজ কবির হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

আরআর