সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ইভটিজিং এর প্রতিবাদ করায় অধ্যক্ষকে মারধোর; শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sherpur4মিনহাজ উদ্দীন: ইভটিজিং এর প্রতিবাদ করায় শেরপুরের ভাতশালার একটি স্কুলের পরিচালককে মারধোর ও স্কুল ভাংচুর করেছে বখাটেরা। আর এরই প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে আক্রান্ত ‘নবদিগন্ত মডেল স্কুল’সহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা শেরপুর ভাতশালা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।

নবদিগন্ত মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল মামুন জানান, ‘গতকাল সোমবার স্কুলে আসার পথে ছাত্রীদের যৌন হয়রানী করছিল কানাশাখোলা হাজিবাড়ী এলাকার হাসানসহ কয়েকজন বখাটে। এ সময় স্থানীয় লোকজন বখাটেদের আটকে রাখে। বিকালে স্থানীয় মুরুব্বীরা এ ধরণের কাজ না করার জন্য শাসিয়ে বখাটেদের ছেড়ে দেয়।

ছেড়ে দেয়ার পরই বখাটে হাসান আরো সাঙ্গপাঙ্গ জুটিয়ে সোমবার রাতেই একটি মিনি ট্রাকে করে স্কুলে এসে হামলা চালায়। বখাটেরা রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে স্কুলের টিন কেটে ফেলে এবং ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তাদের হাতে আহত হন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।’

এ ঘটনার প্রতিবাদেই আজ মঙ্গলবার দুপুরে এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা বখাটেদের শাস্তির দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন করে।

এআর