সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কাল অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন মাওলানা আনোয়ার শাহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anoar-shahআওয়ার ইসলাম: আগামীকাল কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ায় মতবিনিময় সভার মূল আলোচ্যবিষয় বেফাকের ওলামা সম্মেলনে মাওলানা আনোয়ার শাহর অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন।

মাওলানা আনোয়ার শাহ সাক্ষরিত আগামী কালের মতবিনিময় সভার দাওয়াতনামায় আলোচ্য বিষয়ে এ কথা উল্লেখ করা হয়। ফেসবুকে এটি ছড়িয়ে পড়েছে বিকেল থেকেই।

অনুষ্ঠানের আরো দুটি আলোচ্য বিষয় হলো, কওমী মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি সম্পর্কে আলোচনা এবং বেফাকুল মাদারিসের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ পদসমুহ রাজনৈতিক ব্যক্তিত্বমুক্ত করা।

আগামীকাল রোববার সকাল ১১টায় কিশোরগঞ্জ এর জামিয়া এমদাদিয়ায় এই জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশ গ্রহণ করবে তানযীম আওতাভুক্ত সকল মাদরাসার মুহতামিমসহ বৃহত্তর মোমেনশাহীর শীর্ষ আলেমরা। তানযীমুল মাদারাসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা শফীকুর রহমান জালালাবাদী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া স্বীকৃতি সম্পর্কে আলোচনা ও বেফাকের মজলিসে আমেলার পদগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্ত করা প্রসঙ্গেও আলোচনা হবে বলে দাওয়াতনামায় জানানো হয়েছে।

এফএফ

http://ourislam24.com/2016/10/17/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ