মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

শেখ হাসিনা সভাপতি ওবায়দুল কাদের সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina4আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ওবায়দুল কাদের।

আজ রোববার বিকেলে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন। আর ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

পূর্বের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ প্রেসিডিয়াস সদস্য নির্বাচিত হয়েছেন এবং নতুন করে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুর রহমান।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি জানান।

এছাড়া দলের সাধারণ সম্পাদক হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

পরে কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি দিলে নির্বাচন কমিশনার ইউসূফ হোসেন হুমায়ুন আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।

আরআর

আরো পড়ুন

http://ourislam24.com/2016/10/23/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ