শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

১০ লাখ সরকারি দুর্নীতিবাজের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam_boxadআওয়ার ইসলাম: চীনে দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। দেশটির সরকার বলছে, বেশিরভাগ কর্মকর্তার সাজা হয়েছে ঘুষ আর স্বজনপ্রীতির অপরাধে। খবর বিবিসির।

দেশটির কর্মকর্তারা বলছেন, বিগত তিন বছরে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে।

ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন।

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী প্লেনাম বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিবিরোধী এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট শি জিনপিং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন।

তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়ম-কানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ