মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক দেশে ফিরে গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: পাকিস্তান থেকে বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক সুরজিত সিং দেশে ফিরে গেছেন। শুক্রবার রাতে তিনি ইসলামাবাদ ছেড়েছেন বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমাদ চৌধুরী ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনীতিক সুরজিত সিংকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং পাকিস্তান ছাড়ার জন্য তাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন। সে সময় আইজাজ চৌধুরী সুরজিতের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সুরজিতকে ভিয়েনা কনভেনশন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে।

এর আগে ভারতে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক মেহমুদ আক্তারকে গোয়েন্দাবৃত্তির সন্দেহে আটক করা হয় এবং পরে ছেড়ে দেয়া হলেও তাকে ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়। তবে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সে সময় তিনি এও বলেছেন, পাকিস্তানি কূটনীতিককে আটকের মাধ্যমে ভারত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ