শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ভারতে নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের আইআরএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1468328970আওয়ার ইসলাম : ভারতে নিষিদ্ধ হতে চলেছে বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে শুক্রবার নয়াদিল্লিভিত্তিক সংবাদমাধ্যমগুলো সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পেশ করবেন। দুই মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, জাকির নায়েকের ওই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি তার টিভি চ্যানেল পিস টিভির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পিস টিভির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে যাবতীয় তথ্য ভারত সরকারকে সরবরাহ করেছে বলেও সূত্র জানায়।

মহারাষ্ট্র পুলিশের প্রধান সম্প্রতি একটি প্রতিবেদনে জাকির নায়েকের সংস্থা আইআরএফকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছেন। তদন্তকারী পুলিশ বলেছে, পিস টিভিতে তারা ওসামা বিন লাদেনের পক্ষে নানা বিষয় প্রচার হতে দেখেছে। এ ছাড়া তারা ইসলামের নামে যত টাকা সংগ্রহ করেছে, তা থেকে বড় অংশ পিস টিভিতেও দিয়েছে।

জাকির নায়েকের পিস টিভির বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি দেওয়ার মতো বিষয় প্রচার করার দায়ে বাংলাদেশ চ্যানেলটির প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়া যুক্তরাজ্য ও কানাডাও এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের গুলশান হামলার সময় রোহন ইমতিয়াজ নামের একজনকে জাকির নায়েকের বিভিন্ন ভাষণের উদ্বৃতি দিয়ে ফেসবুকে প্রচার চালাতে দেখা গেছে।

পুলিশের অভিযোগ, জাকির নায়েক তার একটি ভাষণে মুসলিম সম্প্রদায়কে ‘সন্ত্রাসবাদী’ হওয়ার আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ