শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভাড়াটিয়াদের জন্য আসছে কোড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaka-cityআওয়ার ইসলাম: ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য দিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি কোড নম্বর থাকবে। এতে কেউ কোনো অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনা যাবে।

শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

কমিশনার বলেন, জঙ্গিবাদ নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভাড়াটিয়া ও মালিকদের তথ্য সংগ্রহ করে উন্নতমানের ডাটাবেজ তৈরি হচ্ছে। ভোটার তালিকা তৈরি করতে শত কোটি টাকা খরচ হলেও এই নগরীর বিশাল জনসংখ্যার তথ্য সংগ্রহে একটি টাকাও খরচ হবে না।

তিনি বলেন, আমরা দিন-রাত পরিশ্রম করে এই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সব ভাড়াটিয়া ও বাড়িওয়ালার তথ্য ডাটাবেজে সংগ্রহ করে আমরা প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে পারবো।

অনুষ্ঠানে নিটল-নিলয় মোটরস লিমিটেডের পক্ষ থেকে ডিএমপির চকবাজার মডেল থানাকে একটি পুলিশ টহল ভ্যান হস্তান্তর করা হয়।

আরআর