শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সারাদেশে ৪০০ ইউপিতে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vooteআওয়ার ইসলাম: আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতায় স্থগিত ও বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এজন্য এসব নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন, স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি ছাড়াও ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে। এছাড়া বিলুপ্ত ২২টি ছিটমহলেও এবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন। গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে দেশের নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ