সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ব্রাক্ষ্মণবাড়িয়ায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণভাবেই বাস করছে; সাম্প্রতিক ঘটনাগুলো চক্রান্তমূলক: মুফতি মুবারকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mubarakullahফারুক ফেরদৌস: একের পর এক অঘটন ঘটেই চলেছে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে। এর সূচনা হয় ফেসবুকে পবিত্র কাবার অবমাননা করে ছবি প্রকাশের মাধ্যমে। এর পর রাতের আঁধারে কে বা কারা হিন্দু দের মন্দির বাড়ি ঘরে হামলা ভাংচুর করে। সংবাদ মাধ্যমের হট টপিক হয়ে ওঠে নাসিরনগর। হামলা ভাংচুরের দায়ে মামলা হয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষের বিরুদ্ধে। গ্রামের পর গ্রাম পুরুষশূন্য। আটক আছে কাবা অবমাননা করে ছবি প্রকাশকারী হিন্দু যুবক রসরাজও। কিন্তু অঘটন থেমে নেই। মাদ্রাসায় দরজায় তালা দেয়া, রাস্তায় কাবার অবমাননাকর ছবি সাটা ইত্যাদি ঘটনা যেসন ঘটে চলেছে, গত বৃহস্পতিবার আবার হিন্দু পল্লীতে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

এসব বিষয়ে আওয়ার ইসলামের পক্ষ থেকে কথা হয় ব্রাক্ষ্মনবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুবারকুল্লাহর সাথে।

‘কাবা অবমাননা এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন উভয় ঘটনাই চক্রান্তমূলক’ মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের সাথে আলেম ওলামা ও ধর্মপ্রাণ জন সাধারণের দূরত্ব তৈরি করার জন্যই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সরকারের উচিত তদন্ত করে এর পেছনের হোতাদের খুঁজে বের করা।’

সরকার ঘটনার পেছনের মূল কুচক্রিদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন ‍তিনি। তিনি বলেন, ‘যারা হামলা করেছে তাদের এবং যারা উত্তেজনা তৈরি করেছে সবাইকেই দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

মুফতি মুবারকুল্লাহ বলেন, হিন্দু মুসলমান এই অঞ্চলে শান্তিপূর্ণভাবেই বসবাস করে এসেছে সব সময়। যারা উত্তেজনা তৈরি করেছে, যারা বাড়ি ঘরে হামলা করেছে এরা গুটিকয়েক দুস্কৃতিকারী। এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। তাহলেই এরকম ঘটনা ঠেকানো সম্ভব হবে।

সংবাদ মাধ্যমগুলো বিষয়টা নিয়ে অতিরিক্ত হৈ চৈ করেছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনা যা ঘটেছে স্থানীয়ভাবেই এর বিহিত করা যেত। যা ঘটেছে তার চেয়ে বেশি প্রচার করা হচ্ছে। বাড়াবাড়ি রকমের হৈ চৈ করে ঘটনাটাকে বড় বানানো হয়েছে।

হিন্দু সম্প্রদা