শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মূর্তি ভাঙচুরের সময় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

murtiআওয়ার ইসলাম: মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মন্দিরে মূর্তি ভাঙচুরের সময় হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা মূর্তি ভাঙচুরের সময় ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলে। বুধবার ভোরে উপজেলার পাইকপারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ওই এলাকার উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী নারায়ন মন্দিরে সুকৌশলে ঢুকে তিনটি মূর্তি ভাঙচুর করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হাতেনাতে ধরে ফেলে হৃদয়কে। পরে খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।

আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি মূর্তি ভাঙচুরের সময় তার সঙ্গে আরো দুই যুবক ছিলো। তারা পরিস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক পালিয়েছে।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার গণ মাধ্যমকে জানান, আটক হৃদয়ের কথাবার্তা অসংলগ্ন। সে কার সঙ্গে অথবা কিভাবে কুমিল্লা থেকে সাটুরিয়ায় আসলো তা তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ