শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

মৃত্যুর শঙ্কায় বাগদাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghdadiআওয়ার ইসলাম: ইরাকের মসুল শহরে  সরকারি বাহিনীর অভিযানে নিজের মৃত্যুর আশংকা করছেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি।

এমন প্রেক্ষাপটে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কোনো ঘনিষ্ঠ সহযোগীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছেন তিনি। খবর নিউইয়র্ক পোস্ট।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, মসুলে শহরে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকী বাহিনীর চলমান আইএসবিরোধী অভিযানে মৃত্যুর আশংকা করছেন বাগদাদি।

বিশ্বস্ত সূত্রের বরাতে ইরাকী নিউজ জানিয়েছে, ৪৫ বছর বয়সী বাগদাদি গোপনে তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে এ আশংকার কথা জানিয়েছেন।

এ পরিস্থিতিতে বাগদাদি তার জায়গায় আইএসের নতুন নেতা নিয়োগ দেয়ার পরিকল্পনা করছেন। তবে কাকে নিজের উত্তরসূরি নির্বাচন করবেন সে বিষয়ে তিন এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে ওই সূত্রটি।

নাম প্রকাশ না করা ওই সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে বাগদাদির পরিকল্পনার কথা আইএসের মিডিয়ায় প্রচার শুরু হয়েছে।

বাগদাদির এই পদক্ষেপকে নজিরবিহীন বলে জানিয়েছে ইরাকের আল সুমারিয়া নিউজ। এর মধ্য দিয়ে নিজের মৃত্যুর পরেও বাগদাদি আইএসের নেতৃত্ব নিশ্চিত করে যেতে চান বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

তবে সূত্র বলছে, এখনই বাগদাদির উত্তরসূরির নাম-পরিচয় ঘোষণা করা হলে সংগঠনটির মধ্যে বিভক্তি দেখা দিতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ