মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতের হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-senaআওয়ার ইসলাম: পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিম্বার সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের সাত সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে- গতকাল (রোববার) শেষ রাতের দিকে ভিম্বার সেক্টরে ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পাকিস্তানের এসব সেনা নিহত হয়। ভারতীয় হামলার মুখে পাকিস্তানি সেনারাও উপযুক্ত জবাব দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

এর আগে, পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে গত বৃহস্পতিবার তলব করে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত দুই মাসে ভারতীয় সেনাদের গোলাগুলিতে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০৭ জন আহত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান বিক্ষোভ শুরু ও উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার জের ধরে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক মারাত্মক উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ