সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নাসিরনগরে হামলা রাজনৈতিক: পুলিশের তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া এই প্রতিবেদন হামলার পেছনের কারণ হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এসেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শওকত হোসেন।তিনি বলেন, “তাছাড়া পুলিশের অবশ্যই গাফিলতি রয়েছে। কেননা তারা আগাম তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি সামাল দিতে সে ধরনের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।”

এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তদন্ত কমিটির প্রধান।

গত ৩০ অক্টোবর হামলা, ভাংচুর, লুটপাটের পর ক্ষতিগ্রস্ত হিন্দুরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিল।

অভিযোগের মুখে নাসিরনগর থানার তৎকালীন ওসি আব্দুল কাদেরকে সরিয়ে দেওয়া হলেও তারও বড় ধরনের ব্যর্থতা ছিল না বলে গত ৩ নভেম্বর এক অনুষ্ঠানে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছিলেন, “তারও (ওসি) কোনো গ্যাপ ছিল না। তারপরও আমরা মনে করেছি সে (ওসি) আরেকটু তৎপর হতে পারতো। সেজন্য আমরা তাকে প্রত্যাহার করেছি।”

কাবা শরিফের অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে এ হামলার ঘটনা ঘটে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ