শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আজান বন্ধের প্রতিবাদে বিক্ষোভ; ইসরাইলি গুলিতে ফিলিস্তিনি যুবক শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb6bfb348429htgm_800c450আওয়ার ইসলাম: মসজিদের মাইকে আজান নিষিদ্ধ করার প্রতিবাদ জানাতে গিয়ে ইহুদিবাদী সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি যুবক। অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার জুমার নামাজের পর এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সম্প্রতি ইসরাইলি মন্ত্রিসভা ফিলিস্তিনি মসজিদগুলোর মাইক ব্যবহার করে আজান নিষিদ্ধ করে একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি ইসরাইলি পার্লামেন্টে পাঠানো হয়েছে এবং সেখানে পাস হলে এটি আইনে পরিণত হবে।

এ প্রস্তাবের প্রতিবাদ জানানোর জন্য শুক্রবার গাজা উপত্যকার বুরিজ শরণার্থী শিবিরের কাছে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ইসরাইলি সেনারা মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ২৬ বছর বয়সি মোহাম্মাদ সাঈদ আবু সা’দার বুকে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো দুই ফিলিস্তিনি যুবক। গাজার উত্তর-পূর্বাঞ্চলীয় নাহাল-ওজ ক্রসিং’র কাছে ফিলিস্তিনিদের আরেক বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে তৃতীয় এক ফিলিস্তিনি আহত হন।

‘শব্দ দূষণ’ বন্ধ করার লক্ষ্যে আজান নিষিদ্ধ করার প্রস্তাব তৈরি করা হয়েছে বলে ইসরাইলি মন্ত্রিসভা দাবি করলেও ফিলিস্তিনি মুসলমানরা বলছেন, শব্দ দূষণ নয় বরং আজানের ধ্বনি স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে এ আইন তৈরি করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ