মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পাক গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india-pakistanআওয়ার ইসলাম:  পাক সেনাবাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা এবং আহত হয়েছেন আরো তিন জন। গতকাল রোববার রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটার বার্তায় জানায়, ‘গুলির জবাব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেওয়া হবে।’ এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হলো।

এর আগে রাজৌরির নওশেরা ও সুন্দারবানি এলাকার নিয়ন্ত্রণরেখায় ভারতের তল্লাশিচৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার ও ছোট ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় পাক সেনারা।

গত বৃহস্পতিবার পাকিস্তানি সৈন্য জম্মুর পালানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশিচৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬টি গোলাগুলির ঘটনা ঘটে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ