মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পাকিস্তানের নতুন সেনাপ্রধানের প্রশংসায় ভারতের সাবেক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkbd0e7ab19c0icod_800c450আওয়ার ইসলাম: পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার প্রশংসা করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং। জাভেদ বাজওয়াকে তিনি সত্যিকারের ‘পেশাদার’ বলে অভিহিত করেছেন।

জেনারেল সিংয়ের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলেছে, “জাতিসংঘের অভিযানে জেনারেল বাজওয়া সম্পূর্ণভাবে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তা ছিল চমৎকার। কিন্তু একজন সেনা কর্মকর্তার আচরণ আন্তর্জাতিক পরিবেশে একরকম থাকে আর দেশে থাকে ভিন্ন। এখন অপেক্ষা ও দেখার বিষয় যে, জেনারেল বাজওয়ার আচরণ কী হয়।”

২০০৭ সালে জেনারেল বিক্রম সিংয়ের অধীনে কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্রিগেড কমান্ডার হিসেবে বাজওয়া দায়িত্ব পালন করেছেন। গতকাল (শনিবার) জেনারেল বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জেনারেল রাহিল শরীফের জায়গায় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেনারেল বাজওয়া। তিনি ভারত সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ