মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fighter-planআওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইল আমেরিকার কাছ থেকে আরো ১৭টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বায়না দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে এ ধরনের মোট ৫০টি জঙ্গিবিমান কেনার অর্ডার দিল তেল আবিব।

রোববার ইসরাইলের মন্ত্রিসভা নতুন করে আরো ১৭টি জঙ্গিবিমান কেনার সিদ্ধান্ত নেয়। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫ বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল জঙ্গিবিমান হিসেবে পরিচিত। এগুলোর প্রত্যেকটির দাম প্রায় ১১ কোটি মার্কিন ডলার।

নতুন করে অর্ডার দেয়া এসব জঙ্গিবিমান তেল আবিবের হাতে পৌঁছালে এই অবৈধ সরকারের বিমান বাহিনীর জঙ্গিবিমানের সংখ্যা দুই স্কোয়াড্রন পূর্ণ হবে।

এখন থেকে দুই সপ্তাহের মধ্যে এর আগে অর্ডার দেয়া প্রথম দুই জোড়া এফ-৩৫ বিমান ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করবে। বিমানগুলো আমেরিকা থেকে আকাশে উড়বে এবং মার্কিন পাইলটরা চালিয়ে নিয়ে আসবেন।

ইহুদিবাদী ইসরাইল আনুষ্ঠানিকভাবে জঙ্গিবিমানগুলো অর্থের বিনিময়ে কিনছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে দেয়া সামরিক সহযোগিতার আওতায় এসব জঙ্গিবিমান পাচ্ছে তেল আবিব।

চলতি বছরের গোড়ার দিকে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইসরাইল আমেরিকার কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সাহায্য পেয়েছে। ১৯৬২ সালে এ সহায়তা দেয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেল আবিবকে ১২,৪৩০ কোটি ডলারের সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

আগামী ১০ বছরে ইসরাইলকে আরো অন্তত ৩,৮০০ কোটি ডলারের সামরিক সাহায্য দেয়ার বিষয়ে গত সেপ্টেম্বরে সম্মত হয়েছে মার্কিন সরকার।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ