বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

তুরস্কের ডর্মেটরিতে আগুন, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky23আওয়ার ইসলাম: তুরস্কে শিক্ষার্থীদের থাকার একটি ডর্মেটরিতে আগুন লাগার ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই ছাত্রী এবং একজন তাদের শিক্ষক।

সোমবার শেষ রাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় শহরের গভর্নর মাহমুদ দেমিরতাস জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ১২ জন নাগরিককে হারিয়েছি। যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী।

তিনি জানান, মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট এরদোগান আমাকে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জেনেছেন। তিনি এ ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন।

এরআগে গভর্নর জানিয়েছিলেন আগুন লাগার সময় ডর্মেটরিতে মোট ২৮ জন অবস্থান করছিলেন। অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে গুরুতর আহত কেউ নেই।

অভিযোগ ওঠেছে, আগুন লাগার সময় জরুরি বহির্গমন পথটি বন্ধ ছিল।

পারিবারিক ও সামাজিক নীতি মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া বলেছেন, এমন একটি অভিযোগ এসেছে, আমরা তদন্ত করে দেখবো।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ