শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফটিকছড়িতে চরমোনাই পীরের আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
ফটিকছড়ি
fatikchari2ফটিকছড়িতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
ফটিকছড়ি উপজেলাধীন শান্তিরহাট খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার উদ্যোগে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তরজেলার ব্যবস্থাপনায় আহুত আগামী ২,৩ ডিসেম্বর'২০১৬ বিশাল মাহফিলে সফল করার লক্ষ্যে মাদরাসা মিলনায়তনে ৩০ নভেম্বর সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ। সভায় মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তরজেলা ছদর ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক, ভুজপুর থানা ছদর মুসলিম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরী, ভুজপুর থানা সভাপতি মনসুরুল হক জিহাদী, খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জুলফিকার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফটিকছড়ি উপজেলা সভাপতি নেজাম উদ্দীন কাদের, ফুরকান শিকদার, হাফেজ মুহাম্মদ শফি, সোলায়মান, ইসমাইল কাসেমি প্রমুখ।
উল্লেখ্য দুইদিন ব্যাপি মাহফিলে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জুমার ইমামতিসহ আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ও দ্বিতীয় দিন প্রধান অতিথির আলোচনা রাখবেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর সাহেব।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ