শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

তদন্তের নামে প্রহসন মিয়ানমার সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga20আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর নির্যাতনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি মিয়ানমারের রাষ্ট্রীয় তদন্ত কমিশন।

রাখাইন রাজ্য পরিদর্শন শেষে এ রিপোর্ট প্রকাশ করেন ১৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ মিন সু।

কমিশন তাদের রিপোর্টে বলে, পুলিশ চৌকিতে হামলার জবাব দিতেই 'সন্ত্রাসী' নির্মুলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। যা হয়েছে তা আইনের ভিত্তিতেই।

তদন্ত কমিশনের প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ মিন সু বলেন,  সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও অত্যাচারের যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা।

ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার পেছনে স্থানীয়দের 'নাশকতাকে' দায়ী করে ১৩ সদস্যের রাষ্ট্রীয় কমিশন।

গত ৯ নভেম্বর বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের পুলিশ চৌকিতে অজ্ঞাতদের হামলায় ৯ পুলিশ নিহত হয়।

হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে এরপর থেকেই তাদের ঘরবাড়িতে আগুন দেয়াসহ নারীদের ধর্ষণ করছে।

আন্তর্জাতিক চাপে পরবর্তীতে একটি কমিশন গঠন করে মিয়ানমার সরকার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ