শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নিন্দা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

genosida-muslim-rohingya1আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতা যেভাবে মোকাবিলা করা হচ্ছে তাতে মিয়ানমার সরকারের কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন শুক্রবার এমন নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, মিয়ানমার সরকার এ সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে নির্বিকার (ক্যালাস)। এতে উগ্রপন্থিদের একটি উর্বর ভূমি সৃষ্টির বড় ঝুঁকি দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ ইয়র্ক টাইমস।

এতে বলা হয়, সঙ্কট মোকাবিলায় মিয়ানমার সরকারের পদক্ষেপকে জায়েদ রা’আদ আল হুসেইন অদূরদর্শী, কাঙ্খিত পদক্ষেপের বিপরীত ও নির্বিকার পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

তিনি সতর্কতা উচ্চারণ করেছেন। বলেছেন, সহিংসতার এই বিস্তার যদি থামানো না হয় তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

অক্টোবরে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। এতে ৯ সীমান্ত প্রহরী নিহত হন। এরপর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনী নৃশংস প্রতিশোধ শুরু করে। এ বিষয়ে জাতিসংঘের রিপোর্ট দেয়ার কথা রয়েছে। তার আগে তার এ মন্তব্যকে কড়া সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ