মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_sanglapআওয়ার ইসলাম: স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এ প্রক্রিয়া।

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সংলাপে অংশ নেবে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল।

বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া।

বিএনপির সঙ্গে সংলাপের পর আগামী ২০ ডিসেম্বর বিকাল ৩টায় বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও সাড়ে ৪টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সার্বিক প্রস্তুতি শেষ করেছে দলটি। আলোচনার খসড়া নিয়ে কয়েক দিন সিনিয়র নেতারা দফায় দফায় বৈঠক করেন। সর্বশেষ শনিবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

সেখানে সংলাপের ব্যাপারে তাদের মতামত নেয়া হয়। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে দলটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ