মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম: রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্তকে বিএনপির শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। গণভবনে যদি জানুয়ারির নির্বাচন নিয়ে সংলাপে বিএনপি সাড়া দিত, তাহলে দেশে গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবেও লেখা হতে পারত। বিএনপি যদি মনে করে, সালিশ মানি, তালগাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না।’

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনা করতে আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ