মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে সভা-শোভাযাত্রা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asadujjaman_kamalআওয়ার ইসলাম: আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর রাজধানীতে যেকোন উন্মুক্ত স্থানে সকল ধরণের সভা-শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে '২৫ ডিসেম্বর বড় দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট এর আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা' শেষে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ৩১ ডিসেম্বর কিছু লোকেরা আইন-কানুন মানতে চান না। সেজন্য ওইদিন সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে যে কোনো ধরণের সভা-শোভাযাত্রা নিষিদ্ধ।

তিনি বলেন, 'ইন্ডোর প্রোগ্রামের ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে।'

ওইদিন ঢাকা মহানগরীতে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না জানিয়ে তিনি বলেন, নাশকতা যাতে না হয় সেজন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করবে।

এসময় থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, মাদক দ্রব্য ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া আগামী ২৫ ডিসেম্বর বড় দিন উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ