শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সুইজারল্যান্ডে নামাজরত মুসল্লিদের গুলি; আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_guliআওয়ার ইসলাম: সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী জুরিখে একটি মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জুরিখের প্রধান রেল স্টেশনের পাশে ইসগাসি এলাকার 'ইসলামিক সেন্টার' মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ গুলিতে নিহত এবং জার্মানির বার্লিনে একটি বিপণি বিতানে জনতার ওপর ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনার মধ্যেই জুরিখের মসজিদে হামলার ঘটনা ঘটল।

জুরিখ পুলিশ বলেছে,  বিকালে কালো পোশাক ও কালো টুপি পরা প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি দ্রুতবেগে মসজিদটিতে ঢুকে পড়ে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালায়।

গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের বয়স ৩০, ৩৫ ও ৫৬ বছর। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে মসজিদে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি পুলিশ। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

জুরিখের আক্রান্ত মসজিদটি মূলত একটি ইসলামী সেন্টার। সোমালীয় ও ইথিওপীয় বংশোদ্ভূত সুইস মুসলিমরা একে মসজিদ হিসেবে ব্যবহার করে থাকে।

সুইজারল্যান্ডের ৮৩ লাখ মানুষ বাস করেন। এরমধ্যে পাঁচ শতাংশ মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠরা খ্রিস্টান ধর্মাবলম্বী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ