শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

২০৪১ সালে বাংলাদেশ এশীয় অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina2আওয়ার ইসলাম: ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ঢাকার হোটেল রেডিসনে ২০৩০ সাল নাগাদ অর্থনীতি বিষয়ক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। যেখানে সেখানে শিল্প গড়ে উঠবে না। এতে বিদেশি বিনিয়োগ আরো বাড়বে। এছাড়া বাংলাদেশকে উন্নত অর্থনীতির দেশ গড়ার জন্য সরকার সুদূরপ্রসারী কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা এমডিজি অর্জনে যেমন সফলতা অর্জন করেছি তেমনি এসডিজি অর্জনেও সফলতা অর্জন করব। এমডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। আশা করি, এসডিজি অর্জনের আমরা রোল মডেলে পরিণত হব।

তিনি জানান, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। কেউ অন্ধকারে থাকবে না। দারিদ্র্যের সীমা আমরা কমিয়ে এনেছি, আরো কমানো হবে। ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার ৬০০ ডলারে উন্নীত হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। আসুন আমরা সবাই মিলে জাতির পিতার সোনার বাংলা গড়তে একসঙ্গে কাজ করি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ