শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাটহাজারীতে তাফসিরুল কুরআন মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hathajari5আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীতে আল-আমিন সংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে কাল। আজ ২২ ডিসেম্বর বিশিষ্ট আলেমদের বয়ানের মাধ্যমে শেষ হবে মাহফিল।

মাহফিলের প্রথম দিনে খ্যাতিমান কারীদের উপস্থিতি কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ মাহফিলে বিপুল পরিমাণ শ্রোতা মাহফিলে অংশ নেন। হাটহাজারী পার্বতী স্কুল ময়দানের সুবিশাল প্যান্ডেলে উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।

বিশিষ্ট আলেম কারী আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে কেরাত পরিবেশন করেন, কারী আহমদ বিন ইউসুফ আল-আজহারী, কারী মুহাম্মদ জহিরুল হক, কারী আব্দুল মালেক, কারী মুঈনুদ্দীন, কারী সাইফুল ইসলাম আসাদ, হাফেজ হাবীবুল্লাহ নোমান আরমান, হাফেজ নাজমুস সাকিব ও ক্বারী সহিদুল ইসলাম প্রমুখ।

মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানী বলেন, মুসলমানদের বিরুদ্ধে জুলুম, অত্যাচার এখন শুধু আফগান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়ায় সীমাবদ্ধ নয়। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার এখন বিশ্বব্যাপী হুমকির মুখে। আমাদের মাতৃভূমি বাংলাদেশ ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও নানাভাবে মুসলমানদের কোণঠাঁসা করে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার নিয়ে আমরা সবাই সোচ্চার ভূমিকা পালন করলেও সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় অধিকার হরণের যেন মহোৎসব চলছে দেশি-বিদেশী আধিপত্যবাদিদের পৃষ্ঠপোষকতা ও প্ররোচণায়।

সম্মেলনে আজ হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, মহাসচিব প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী হযরত মাওলানা হাফেজ জুবায়ের, আল্লামা তফাজ্জুল হক হবিগঞ্জী, মুফতী ফয়জুল্লাহ, মুফতী মামুনুল হক সহ দেশবরেণ্য মুফাসসিরে কুরআন ও আলেমে-দ্বীন বয়ান পেশ করবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ