মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আশকোনার অভিযানে ৪ জঙ্গির আত্মসমর্পন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

s_আওয়ার ইসলাম: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামে তিন তলা বাড়িতে থাকা সন্দেহভাজন ৪ জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট আজ শনিবার ভোররাতে ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে।
অভিযান শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে চারজন বেরিয়ে আসেন বলে ঘটনাস্থললে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

তিনি জানান, বাড়িটির ভেতরে এখনও তিনজঙ্গি অবস্থান করছে। তাদের আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে। তবে সশস্ত্র ওই জঙ্গিরা হুমকি দিচ্ছে।

পুলিশ জানায়, আত্মসমর্পণ করা জঙ্গিরা হলো- গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে নিহত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার ও মেয়ে এবং নব‌্য জেএমবির অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল পৌনে ১১টার দিকে ওই বাড়িটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছিল।

অভিযান শুরুর পর বাড়িটির ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে।

 ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ