শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

গ্রামে-গ্রামে দীনের তালিম দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi2আওয়ার ইসলাম: ‘গ্রামে-গ্রামে ওয়াজ মাহফিল করে দীনের তালিম দিন। যারা আমল করবে তারা ছওয়াব পাবে। আমরা জোর করে দীনের দাওয়াত দেব না। বেশি বেশি দরুদ পড়ুন। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন।’

আজ শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর মধ্য বাড়েরা এলাকার খানকায়ে হোসাইনীয়া মাদানী শরীফে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী একথা বলেন।

তিনি আরও বলেন, দরুদ পাঠের সময় ইয়া নবী সালামু আলাইকা বলে অনেকেই দাঁড়িয়ে যান। কুরান হাদিসে এরকম উদাহরণ কোথাও নাই। এগুলো করা বেদাত।

এর আগে আজ শনিবার দুপুর দুইটায় চট্টগ্রাম থেকে বিশেষ হেলিকপ্টারযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খেলার মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে তিনি অবতরণ করে স্থানীয় বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার দস্তারবন্দী অনুষ্ঠানে যোগদান করেন।অনুষ্ঠানে বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার ১১৫ জন ছাত্রকে পাগড়ি পরানো হয়।

আল্লামা শাহ আহমদ শফি বাইতুল কোরআন হাফিজিয়া কওমীয়া মাদরাসার মাহফিলে বক্তব্য দেননি। তবে ৩০ মিনিটব্যাপী এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনজাতে বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি আল্লামা আবদুর রহমান হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদিস আওলাদে রাসূল আল্লামা আরশাদ মাদানী।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ