শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বগুড়ার ধুনটে বিশ্ব ইজতেমা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema-in-bogoraআওয়ার ইসলাম: বগুড়ার ধুনট উপজেলায় অনুষ্ঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম ৩৯তম বিশ্ব ইজতেমা আজ ২৪ ডিসেম্বর  রোজ শনিবার দুপুর ১২টায় শুরু হওয়া দীর্ঘ ২০ মিনিটের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

ঢাকার কাকরাইল মসজিদের আহলে সূরা সদস্য মাওলানা রবিউল হক ২০ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন ।

আরবি ও উর্দু ভাষায় তার সুমধুর সুরের মোনাজাত শুরু হতেই ইজতেমা ময়দানের লাখো মুসল্লির কলরব মুহূর্তে থেমে যায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে নেমে আসে নিরবতা। তার সঙ্গে লাখো মুসল্লির দুই হাত তুলে ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।

আখেরি মোনাজাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান শরীক হন। মোনাজাতে মুসল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মসুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় রাব্বুল আল-আমিনের রহমত ও হেদায়েত প্রার্থনা করেন।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) ফজরের নামাজ আদায় শেষে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুল মাঠের সামনে তিন দিনব্যাপী ৩৯তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধায়নে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা পরিচালিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ