মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%aeআওয়ার ইসলাম: বিশ্ব মুসলিম সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান এবং তাদের সব পণ্য বর্জন ও সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

মিয়ানমারের মুসলমানদের সাহায্যার্থে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদানকালে ছাত্র নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উবায়দুর রহমান, উত্তর সভাপতি শাহিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনেণের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী ফাবাশ্বির আহমদ, সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর বিন হারুন, হবিগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক নুর উদ্দীন নোমান, দক্ষিণ সুরমা থানার সেক্রেটারি মুয়াল্লিমুল ইসলাম প্রমুখ।

মাওলানা মাহফুজুল হক বলেন, সাম্রাজ্যবাদীরা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানদের হত্যা-ধর্ষণসহ নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব মুসলমানকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ