মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আশুলিয়ার বন্ধ সব কারখানা খুলছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

savarআওয়ার ইসলাম: শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া আশুলিয়ার সব পোশাক কারখানা সোমবার খুলে দিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক কারখানার মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

রবিবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

এ সময় তিনি কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতিও অনুরোধ জানান।

সিদ্দিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শ্রমিকদের অনুরোধে সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা আশুলিয়ার যেসব কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ হয়েছে সেসব কারখানার মালিকদের কারখানা খুলে দিতে অনুরোধ করেছি।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে বন্ধ হওয়া কারখানার মালিকদের সঙ্গে রবিবার দুপুরে জরুরি বৈঠক করেন বিজিএমইএ সভাপতি ও পরিচালকরা। সভায় বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে বিজিএমইএ আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ