শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

উদ্বিগ্ন ইসরায়েল; শক্তিধর দেশের রাষ্ট্রদূতদের তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netaniahuআওয়ার ইসলাম: ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণের কাজ বন্ধের বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাশের পরপরই সংকটে পড়েছে দেশটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হওয়ার পর বিশ্বের শক্তিধর কয়েকটি দেশ এবং জাতিসংঘের সাথে ইসরায়েলের সম্পর্কে করে টানাপোড়েন দেখা দিয়েছে।

এরই প্রেক্ষিতে প্রস্তাব গৃহীত হওয়ার এক দিন পর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইসরায়েলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করে তাদের তিরস্কার করতে।

এই তালিকায় রয়েছেন ফরাসী, ব্রিটিশ, রুশ, চীনা এবং স্প্যানিশ রাষ্ট্রদূত। খবর বিবিসির।

অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য ইসরায়েল যে বসতি স্থাপন করছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘ ভোট দেয়ায় নেতানিয়াহু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন তা বলার অপেক্ষা। যদিও ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নিতে মানবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, "জাতিসংঘের সাথে ইসরায়েলের সম্পর্ক আগামী এক মাসের মধ্যে পুনর্মূল্যায়ন করে দেখার জন্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছি। জাতিসংঘের যেসব সংস্থায় ইসরায়েল যে অর্থ সহায়তা দিচ্ছে সেটাও খতিয়ে দেখার আদেশ দিয়েছি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ