মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অমূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rijviআওয়ার ইসলাম: ২০১৭ সালের জানুয়ারি থেকে সরকার গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত একেবারেই অমূলক দাবি করে তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। এর ফলে বিদ্যুৎ খরচ বাড়লে কৃষি খাতের উৎপাদন খরচও বাড়বে।

রিজভী অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রাণ পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পোশাক শিল্পের বাজার প্রতিবেশী দেশে ভাগানোর ষড়যন্ত্র হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি ও পোশাক খাতে নতুন করে অস্থিরতা সেটাই নির্দেশ করে।

তবে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে বিএনপি কোনো কর্মসূচি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, কর্মসূচির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম আলোচনা করে কর্মসূচির সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন, বিএনপির প্রচার সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ