শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দাওয়াতে ইসলামীর ৩ দিনব্যাপী ইজতেমা কাল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dawate_islamiআওয়ার ইসলাম: ২৮ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকার হাজিক্যাম্প সংলগ্ন আশিয়ানের বিশাল এলাকায় শুরু হচ্ছে তিনদিনের সুন্নাতে ভরা ইজতিমা। ৩০ ডিসেম্বর জুমার নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতিমা।

২৮ ডিসেম্বর দিবাগত রাত পবিত্র তাহাজ্জুদ নামাজ, তাসবিহ তাহলিলের মধ্যদিয়ে অনানুষ্ঠানিক ইজতিমা শুরু হলেও মূলত বুধবার সকাল ১০টায় কোরআনে পাকের তেলাওয়াত ও নাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিবেশনের পরপরই ‘বিসমিল্লাহ শরীফের ফজিলত’ বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিনদিনের এই ইজতিমা।

শুক্রবার জুমার নামাজের আগে ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদের পরিণতি এবং দ্বিনী দাওয়াত পৌঁছানোর গুরুত্বারূপ করে বিশেষ বয়ান ও জুমার নামাজের পর পরই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তারপর মিলাদ, কিয়াম ও সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তিনদিনের সুন্নাতে ভরা ইজতিমা।

তিনদিনের কর্মসূচির কথা জানিয়ে দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী বলেন, তিনদিনের ইজতিমায় সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক আলোচনা হবে। তার মধ্যে রয়েছে কোরআনুল করীম তেলাওয়াতের ফজিলত, জিকির আযকার ফজিলত, নামাজের ফজিলত ও বেনামাজির সাজা, নেকির দাওয়াতের ফজিলত, আউলিয়া কেরামের জীবনী আলোকপাতের সঙ্গে সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয়ের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে রয়েছে অযু, নামাজ, গোসল, সালাম-কালামসহ  দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনী আমলসমুহ। ইজতিমায় বয়ান করবেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ