মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suchi3আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কথা বলতে বিশেষ দূত পাঠাচ্ছেন সুচি। বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলে তিনি এ তথ্য দেন। খবর বিবিসি বাংলার

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সূ চি'র বিশেষ দূত শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-নির্যাতন বন্ধে কোন ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অং সান সু চি'র কড়া সমালোচনা করছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাখাইন রাজ্যে গত কয়েক মাসে রোহিঙ্গাদের উপর দমন-নিপীড়নের ঘটনায় প্রায় ৫০ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে।

বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানিয়েছে, সেদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, গত মঙ্গলবার বাংলাদেশি জেলেদের একটি নৌকায় মিয়ানমারের বাহিনীর গুলি করার ঘটনায় একটি প্রতিবাদ পত্র হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, জেলেরা বাংলাদেশর জলসীমায় থাকার পরেও মিয়ানমারের বাহিনী তাদের উপর গুলি চালিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ