শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

‘গণতন্ত্র এখন পথের ধুলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rajbiআওয়ার ইসলাম: ‘বাংলাদেশের ইতিহাসের গতিপথ গণতন্ত্র এখন পথের ধুলায় লুটোপুুটি খাচ্ছে । দেশবাসী জানে না কবে তারা দাসত্বের নির্বাসন দণ্ড থেকে মুক্ত হবে।’
নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের মুখরচক গণতন্ত্রে সভা-সামবেশ নিষিদ্ধ থাকারই কথা। কারণ তারা দেশে নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্ন মত সহ্য করতে পারে না। তাই এরাই বারবার গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করেছেন মানুষের অধিকার হরণ করছে বারংবার।’
রাত পোহালেই আগমন ঘটবে একটি নতুন বছরের উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রহীন দেশে নতুন বছরের আগমনে মানুষের প্রত্যাশা সরকারি প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন’

তিনি বলেন, ‘২০১৬ সালেল শেষ দিনে ২০১৭ সালের চৌকাঠে দাঁড়িয়ে শুধু এটুকু বলতে চাই আগামী বছর যেন বর্তমানে বিরাজমান বর্বর দাসত্বের অনাদৃত ক্যুসিত রূপ মুছে গিয়ে দেশবাসী যেন গণতন্ত্রের বিজয় কেতন নিয়ে নাগরিক স্বাধীনতা ফিরে পায়।’
সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আবদুস সালাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার প্রমুখ।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ