মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

গাইডবই ও কোচিংবাণিজ্য বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahidআওয়ার ইসলাম:  আইন করে শিক্ষকদের কোচিংবাণিজ্য এবং গাইড-নোটবই বন্ধ করা হবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষকরা  আমাদের মাথার মণি। কিন্তু অনেকেই ক্লাসে পড়ান না, কোচিংয়ে পড়ান। এগুলো আর চলবে না। আইন করে কোচিংবাণিজ্য এবং নোটবই-গাইড বন্ধ করা হবে।

তিনি বলেন, বাচ্চাদের রেজাল্ট প্রকাশ হলেই কিছু বুদ্ধিজীবী টিভি টকশোতে গিয়ে বলেন, শিক্ষার মান কমে গেছে। এতে বাচ্চাদের মনোবল কমছে। যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়ালেখা করে, তারা জেএসসি, পিএসসি পরীক্ষার বিরুদ্ধে কথা বলেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ’৭১ সালের এ মাসেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস এই মুক্তিযুদ্ধ। সামাজিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ