শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

সৌদি সামরিক জোটের উপদেষ্টা হচ্ছেন রাহিল শরিফ!‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam rahil sharif copyআওয়ার ইসলাম: সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন বটে। তবে এবার নতুন ভূমিকায় দেখা দেবেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা প্রধান রাহিল শরিফকে।

সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৯ দেশের সামরিক জোটের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দেখা যাবে তাঁকে। খুব শিগগির কাজে যোগ দেবেন তিনি।

সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে বর্তমানে রিয়াধে তিনি। সেখানে যৌথ সামরিক বাহিনীর সদর দপ্তরে পাকা কথা সেরে ফেলবেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মনসুর হাদির সরকারকে উৎখাত করে শিয়া ধর্মাবলম্বী হাউদিরা। প্রায় দুই‌ মাস গৃহবন্দী থাকার পর ২৫ মার্চ ইয়েমেন ছেড়ে পালিয়ে যান তিনি। পরদিন রিয়াধে হাজির হন। তাঁর সরকারকে পুনর্বহাল করতে ইয়েমেনে বোমা বর্ষণ করতে শুরু করে সৌদি আরব এবং আরব বিশ্বের সুন্নী মুসলিম অধ্যুষিত ৮ রাষ্ট্র। তাদের সমর্থন জোগায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। গত দেড় বছরে সেখানে মৃতের সংখ্যা ৭০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫,০০০ মানুষ। তার পরেও সমাধান মেলেনি।

সৌদি সরকারের দাবি, আইএস এবং অন্য জঙ্গি সংগঠনগুলিকে দমনের জন্যই এই সামরিক জোট গঠিত হয়েছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, বাংলাদেশ, টিউনিশিয়া,স সুদান, মালয়েশিয়া, ইজিপ্ট, ইয়েমেন সহ বর্তমানে এই সামরিক জোটে ৩৯টি দেশ রয়েছে।

সূত্র: আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ