শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরানে ‘রেড অ্যালার্ট’ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকার ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা একটি ‘লাল রেখা’—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সামরিক বাহিনী জনসম্পত্তি রক্ষা করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছে।

তেহরান সরকার যখন বিক্ষোভ দমনে কড়া ব্যবস্থা নিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে’।

রাতভর অস্থিরতা অব্যাহত থাকে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে, যার জন্য তারা ‘দাঙ্গাকারীদের’ দায়ী করেছে। এছাড়া শিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভ দমনে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়।

গত দুই সপ্তাহে ইরানের বড় অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নিয়েছে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই ‘দাঙ্গা’ উসকে দিচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন প্রতিবাদকারী নিহত হয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ