মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


এমপি লিটন হত্যায় আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarআওয়ার ইসলাম: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সন্দেহভাজন  তিনজনকে  হত্যাকাণ্ডের তথ্য উদ্ধারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে ঘটনার পর থেকে অভিযানে আছে পুলিশের বেশ কয়েকটি টিম। পরে আটকদের নাম ও অভিযানের বিষয়ে জানানো হবে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ