শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নতুন বইয়ে বিতর্কিত বিষয় বাদ দেয়ায় পীর সাহেব চরমোনাই’র সন্তোষ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shahebআওয়ার ইসলাম: পাঠ্য সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ্বাস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর শেষতক সরকারের নীতি নির্ধারকগণ যে বিষয়টির গুরুত্ব ও নাজুকতা উপলব্ধি করতে পেরেছেন এ জন্য আমরা তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি এনসিটিবি বা শিক্ষা মন্ত্রণালয়ে কোন অশুভ শক্তি আমাদের ছেলে-মেয়েকে আমাদের ধর্মবিশ্বাস এবং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে আমাদের স্বকীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাট-বল্টু ত্রুটির কারণে যেমন তদন্ত শুরু হয়েছে তেমনি একটি জাতিকে ধ্বংস করার জন্যে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের খুঁজে বের করার জন্যেও তদন্ত হতে হবে। পীর সাহেব চরমোনাই পাঠ্য সিলেবাসের মতো জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অসঙ্গতি দূর করার জন্যেও সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবি জানান।

তিনি প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ অবিলম্বে প্রত্যাহার করে নেয়ারও আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ