শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মাহমুদুর রহমানের চার্জ গঠনের শুনানি পেছালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam mahmudur rahmanআওয়ার ইসলাম: নাশকতার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। রাজধানীর কোতয়ালী থানার এই মামলায় চার্জ গঠনের জন্য আগামী ৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ।

সোমবার (২ জানুয়ারি) এই মামলার চার্জ গঠনে শুনানির দিন ধার্য ছিল। মাহমুদুর রহমান হাজির না হওয়ায় তার আইনজীবী চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৯ মার্চ নতুন দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২ জুন আসামিরা সিএমএম আদালতের সামনে পুলিশের কাজে বাধা দেন এবং গ্রেফতার হওয়া মাহমুদুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া বাদী হয়ে রাজধানীর কোতয়ালী থানায় একটি মামলা করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ