শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download-11আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ পর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকেল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ ছাড়া এই পর্যায়ে পাঁচটি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
জয়নাল আবেদীন বলেন, ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকেল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, চতুর্থ পর্যায়ে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাসদ, জাসদ (আম্বিয়া) ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।
এরআগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপ্রধানের এই সংলাপ শুরু হয়। এ নিয়ে ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন আবদুল হামিদ।
বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি এরমধ্যে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান আলোচনা শেষ হতে পারে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ