শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের এই প্রথম সহানুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga17আওয়ার ইসলাম:  সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া একটি রোহিঙ্গা নির্যাতনের ভিডিওকে আমলে নিয়েছে মিয়ানমারের সরকার। ভিডিওটি করেছেন একজন পুলিশ কর্মকর্তা।

এর আগে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইন স্টেটে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।

মিয়ানমারের কর্তৃপক্ষ এখন প্রতিশ্রুতি দিয়েছে তারা ঐ ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে।

সোশ্যাল মিডিয়াতে পুলিশের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

সরকারের দেয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে এই ঘটনা নভেম্বরে রাখাইন স্টেটে সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।

সে ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এ পর্যন্ত মিয়ানমার সরকার সব সময় বলে এসেছে রাখাইন স্টেটে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার।

এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশেও বাধা দেওয়া  গয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ